ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে দলীয় শৃংঙ্খলা ভংগ ও পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দায়ে বিএনপি নেতা সেলিম বহিষ্কার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৩

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য সেলিম হোসেনকে লিখিতভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা বানোয়াট বক্তব্য ও দলীয় শৃংঙ্খলা ভংগের দায়ে গত সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শরিফ খোকন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। 

 জানা গেছে, সম্প্রতি পাওনা টাকা চাওয়া নিয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে লোকজন নিয়ে আবু সুফিয়ানের ওপর হামলা করে সেলিম। সড়কে গ্যাস সিলিন্ডার বোতল ফেলে আবু সুফিয়ানের গাড়ি গতিরোধ করে ১৫ লাখ টাকা, মুঠোফোন ও দামি ঘড়ি কেড়ে নেয় সেলিম বাহিনী। পরে তাকে পাশেই সেলিমের ব্যক্তিগত অফিসে নিয়ে পাওনা টাকার দাবিতে হুমকি ধামকির এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। ভুক্তভুগী আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলে চাঁদার দাবিতে তাকে সেলিম বাহিনী ধরে এনেছে বলে অভিযোগ করেন। অতঃপর পুলিশ সেলিমকে থানায় যেতে বললে পুলিশের ওপর চড়াও হয় সেলিম। একপর্যায়ে আবু সুফিয়ান ও সেলিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে সেলিম ১৫ লাখ টাকা, মুঠোফোন ও ঘড়ি নেয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করে মামলা নিয়ে তাকে ও তার ছেলে পলাশকে আটক করে আদালতে পাঠায় পুলিশ। অতঃপর জামিনে এসেই পুলিশ ও বিএনপির নিয়মনীতির উপেক্ষা করে বেফাঁস বক্তব্য দেয়ার দায়ে তাকে দল হতে বহিষ্কার করেন।  
এদিকে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য সেলিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, প্রকাশ্যে দিনে দুপুরে একজন ভদ্র লোককে এভাবে আটকে রেখে টাকাপয়সা ও মোবাইল এবং ঘড়ি ছিনিয়ে নেয়া দলের নিয়ম বহির্ভূত ও আইন পরিপন্থী। দলের সিনিয়ার নেতাদের সাথে আলোচনা করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ভিকটিমের বক্তব্য অনুযায়ী আমরা চাঁদাবাজির মামলা নেই। কেননা ভিকটিমের সামনেই সেলিম টাকা, মোবাইল ও ঘড়ি তার লোকজন নিয়েছে বলে স্বীকার করে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত