ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য দপ্তরের ফ্রি টাইফয়েড টিকা নিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:২০

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

টিকাদান রেজিস্ট্রেশন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আতিকুর রহমান, এসআইএমও, কুড়িগ্রাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং বেলদহ মাদ্রাসার সুপার মাও. ইউসুফ আলী প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর২০২৫ থেকে ভুরুঙ্গামারী উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।

তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুলফিকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ সায়েম। ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্রক্রিয়া তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন  মিত্র ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল

বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭

জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন

বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন

শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন

মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন

জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলার ২২ লক্ষ মানুষ