ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি'র ২৪৫তম উপশাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৫৩

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে গত ৩ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১টায় ইউনিয়নের সদর রোডে পূবালী ব্যাংক পিএলসি'র ব্যাংকিং উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূবালী ব্যাংকিং উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি'র উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সুফিয়ান, আঞ্চলিক কার্যালয়, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপাতলী শাখা, বরিশাল-এর ব্যবস্থাপক মামুন অর রশীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহেল ফরাজী এবং স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক এরই মধ্যে দেশের প্রায় সকল শাখা ও উপশাখায় ‘ইসলামিক ব্যাংকিং কর্নার’ স্থাপন করেছে। এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে ইসলামী ব্যাংকিং উপশাখা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদণ্ড স্থাপন করবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ