ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১২:১৮

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে নড়াইলে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।বুধবার বিকেল থেকে মিছিল আর শ্লোগানে পুরো জেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টায় শহরের চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা ও নগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফরম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক তেলায়েত হোসেন বাবু, জেলা শ্রমিকদলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে সন্ধ্যায় বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।হাজার হাজার পুরুষ ও নারী নেতা-কর্মী র‌্যালীতে অংশ নেন। র‌্যালিটি জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু