রাণীশংকৈলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী, সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান ও পৌর বিএনপি সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার , সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভা সঞ্চালনা করেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা