সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২
মানিকগঞ্জের সিংগাইরে সিমেন্টবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতসহ গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হেমায়েতপুর টু সিংগাইর সড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(২৩) ও হরিরামপুর থানার ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার ছেলে মনির হোসেন(৬০)। এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসিন(৩২) ও পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত. আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০) গুরুতর আহত অবস্থায় সিংগাইর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত