ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যশোরে ৩৫ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:৫২

যশোর শহরতলীর রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ০২ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
আটক ব্যক্তি রাজবাড়ী বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে বাদশা শেখ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল শহরতলীর রাজারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা বাদশা শেখ নামে এক যূবককে আটক করে। তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২৫.৩১ গ্রাম গ্রাম ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পর্যন্ত দান দায়িত্ব  ছিল। জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

 
 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি