আনোয়ারায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা, দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশের
আনোয়ারা উপজেলার রায়পুর এবং জুঁইদণ্ডী ইউনিয়নের উপকূলীয় বঙ্গোপসাগর এবং শংখের তীরে ইলিশ মৌসুমের শেষ সময়ে হলেও জেলেদের মুখে হাসি ফুটেছে। দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশের। এতে লাভের আশা বুনছেন জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের বোট থেকে ইলিশ নামাচ্ছেন জেলেরা, দুই বা তিন দিন সাগরে অবস্থান করে ১০-১২ মণ ইলিশ শিকার করেছেন বলে জানান তারা।
উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া ঈদগাহ ঘাট থেকে শুরু করে পরুয়াপাড়া পিছের মাথা, ছত্তার মাঝির ঘাট, ছমদ মেম্বার ঘাট, গলাকাটার ঘাট, ছিপাতলী ঘাট, দোভাষীর ঘাট, উঠান মাঝির ঘাট, বাইগ্যেরো ঘাট, বারআউলিয়া ঘাট, জেলেপাড়া ঘাট, ফকির হাট, ঘাটকুল, জুঁইদণ্ডী শংখ নদীর তীরসহ সবখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ শিকার করে বিক্রি উদ্দেশ্যে প্যাকেট করতে ব্যস্ত তারা।
এই ইলিশগুলো চট্টগ্রাম ফিশারিঘাট থেকে শুরু করে ঢাকার ধনিয়া, যাত্রা বাড়ি, ফকিরাপুলসহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয় বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। তবে বিগত সময়ে ইলিশের তেমন খুঁজ মিলেনি বলে জানান মালিকরা।
তারা জানান, আগের তুলনায় এই বছর ইলিশ তেমন পাওয়া খুঁজ মিলেনি। এই বছর অনেক বহদ্দার মালিকের টাকা লোকসান হয়েছে, তবে এরকম যদি মাছ বেশি পাওয়া যায় তাহলে লোকসান কাটিয়ে উঠতে পারে বলে আশা করেন ব্যবসায়ীরা।
গহিরা উঠান মাঝির ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির জানান, প্রথম থেকে ইলিশ মাছের খোঁজ মেলেনি আর এবার আমাদের সাগরের পাড়ড় (জায়গা) নিয়ে অনেক ঝামেলা এবং জাল বসানো নিয়ে মারমারি ইত্যাদিসহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এ কারণে জেলেদের মাছ শিকারে অনেক হিমশিম খেতে হয়েছে। আশা করি এগুলো কাটিয়ে শেষ সময়ে হলেও জেলেদের মুখে হাসি ফুটবে বলে আশা করতে পারি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied