ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:৪৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মোঃ সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় (৪ সেপ্টেম্বর) সুমনের বাড়ির সামনে থেকে তাকে ১৬ পিস ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক সুমন উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন যৌথবাহিনী বাচোর ইউনিয়নের বাচোর বগুড়া পাড়া রুবেলের বাড়িতে অভিযান চালায়। ওই সময় সুমনকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক আরো জানান, আসামীকে আজ বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ