রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি বাজার এলাকায় ব্যবসায়ী রেজাউল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা রেজাউল ও তার পরিবারের অনুপস্থিতিতে তার ঘর থেকে নগদ এক লক্ষ টাকাসহ ৪ ভরির অধিক স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ভুট্টা-চাল ব্যবসায়ী রেজাউল একই এলাকার মইনউদ্দিনের ছেলে।
ব্যবসায়ী রেজাউল জানান, ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে তার পরিবারের লোকজন ঘরের দরজা লাগিয়ে পার্শ্ববর্তী গোডাউনের চাতালে বেড়াতে গিয়েছিলেন। তারা বাসায় ফিরে এসে তাদের ঘরের দরজা এবং ড্রয়ার খোলা দেখতে পান। তারা আরও দেখেন ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি সোনার গয়না ও নগদ এক লক্ষ টাকা চুরি চুরি হয়ে গেছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা