ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ’র অভিষেক উপলক্ষে মতবিনিময় সভা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:৩২

নড়াইলের পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিষেক, মতবিনিময়, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে নতুন অধ্যক্ষ’র অভিষেক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে মত বিনিময় ও আলোচনা সভায় বক্তৃতা করেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির,খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর কবীর, পিরোলী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ^াস, খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশে^র হোসেন ভূঁইয়া, কলেজের জেষ্ঠ্য প্রভাষক শামসুর রহমান, কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আবু মুসা নোমান, বাস্তবায়ন কমিটির সদস্য ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, প্রধান শিক্ষক প্রলয় কুমার ঘোষ,শিক্ষানুরাগী খলিলুর রহমান খলিল,পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দিন আনসারী প্রমূখ। এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনের সুযোগ্য নেতৃত্বে হাবিবুল আলম বীরপ্রতীক কলেজটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।মত বিনিময় সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু