আগামি নির্বাচনে বিএনপি বিজয়ী হবে-এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন,আগামি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আগামি নির্বাচন বিগত আওয়ামীলীগ সরকারের মতো পাতানো নির্বাচন হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন।আমি নিজের জন্য ভোট চাইতে আসিনি, তারেক রহমানের সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।বিএনপিকে আমি আলাদা করে দেখি না।তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন, আপনারা তাকে ভোট দিবেন।আমিও সেই প্রার্থীর পক্ষে কাজ করবো।
নড়াইলের প্রতিটি লোককে আমি নিজের আপনজন মনে করি।তাদের সুখে-দুখে পাশে থাকতে চাই।ফ্যাসিস্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশে নানাভাবে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে আগামির নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে আ’লীগ। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সব দল থেকে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামীলীগের কেউ অনুপ্রবেশ করে না পারে।
নড়াইল-০২ সংসদীয় আসনে দিনব্যাপী গণসংযোগকালে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।
ডক্টর ফরহাদ আরো বলেন, নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এ ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এমএসএম / এমএসএম
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান