কোতোয়ালি পুলিশের মানবিক কাজে জীবন ফিরে পেল অন্তঃসত্ত্বা নারী
ময়মনসিংহের কোতোয়ালি পুলিশের আরো একটি মানবিক কাজে সন্তান সম্ভবা নারীর জীবন ফিরে পেল। ওই নারীর নাম সোমা। সে নগরীর জে সি গুহ রোডের জনৈক আব্দুল হাকিমের স্ত্রী।
জানা গেছে, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পান, নগরীর জে সি গুহ রোডে জনৈক মো. আব্দুল হাকিমের স্ত্রী সোমা (২৫) প্রসব বেদনায় তালাবদ্ধ ঘরে কাতরাচ্ছে। দায়িত্বশীল মানবিক ওসি শাহ কামাল আকন্দ তাৎক্ষণিক এসআই শুভ্র সাহা, বিপি নং- ৭৭৯৬০৩৬২৯১ কোতোয়ালি মডেল থানা সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-১ রাত্রকালীন ডিউটিকালে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারেন বাসার সামনের দিকের তালাবদ্ধ দোকানঘর দিয়ে ওই নারীর বাসায় ঢোকা সম্ভব নয়।
ওসির দায়িত্বশীল নির্দেশনায় পুলিশ দল উপস্থিত লোকজনের সহযোগিতায় বাড়ির পেছনের দিকের বাথরুমের দেয়াল ভেঙে অন্তঃসত্ত্বা সুমাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোমাকে তৎক্ষণাৎ লেবার ওয়ার্ডে ভর্তি করেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মিসক্যারেজজনিত কারণে হাসপাতালে ডিএমসি করানো হয়। তখন সোমার মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট দেখা দেয়। পরবর্তীতে সোমাকে ওটিতে নেয়া হয়। বর্তমানে সোমা সুস্থ আছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাত ২টার দিকে খবর পেয়ে যে কোনো উপায়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিতে নির্দেশ দেই। পুলিশ তাদের কাজ করেছে।
এদিকে মধ্যরাতে দেয়াল ভেঙে সন্তানসম্ভবা নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ঘটনায় স্থানীয়রা কোতোয়ালি পুলিশের মানবিকতার প্রসংশা করেছেন। স্থানীয়রা দাবি করছেন, এর আগে কোনো পুলিশ অফিসার এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসেননি। এ খবর নগরময় ছড়িয়ে পড়লে পুরো পুলিশ প্রশাসনকে নিয়ে প্রসংশা করেন ময়মনসিংহবাসী।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার