চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২
চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
এই দিন ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-ওই ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।
থানা পুলিশ জানায়, ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. বাহার মিয়ার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী ও মোস্তফা কে আটক করে। এসময় ১৯টা জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।
পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান