আজকেই জারী হচ্ছে ইমিগ্রেশনে রেড এলার্ট
দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়াতে চাঞ্চল্যকর দিনমজুর নুরুল কবির হত্যা মামলার ৩ নম্বর আসামি নজির আহমদ বাংলাদেশ ত্যাগ করে কাতারে পালিয়ে যেতে চাইছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গত ৭ই সেপ্টেম্বর দিনের বেলায় প্রকাশ্যে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল দিনমজুর ও রিকশাচালক নুরুল কবিরকে। এই ঘটনায় নজির আহমদসহ মোট ৯ জনকে আসামি করে নিহতের চাচাতো ভাই বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
তবে সেদিন থেকেই সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম অভিযুক্ত আসামিদের ধরতে একাধিক দল মাঠে নামিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পুলিশের একাধিক দল আসামিদের ধরতে কাজ করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করেছে যে, আসামিরা দ্রুত গ্রেফতার হবে। প্রশাসনের এমন তৎপরতার মধ্যেও বিদেশ ফেরত ৩ নম্বর আসামি নজির আহমদ চলতি মাসের ২২ তারিখে আবারও কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে নিহত নুরুল কবিরের পরিবার দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছে। সকালের সময়ের অনুসন্ধানেও ঘাতক নজির আহমদের কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টার সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে নুরুল কবির হত্যা মামলার আইনজীবী আব্দুল লতিফ বলেন, দ্রুত সাতকানিয়া থানা থেকে মামলার তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নজির আহমদের নামে ইমিগ্রেশনে আবেদন করা প্রয়োজন। তিনি আরও বলেন, মামলার ধরন ও প্রকৃতি দেখে মনে হচ্ছে, ৯ জন আসামির সবার ফাঁসি হবে। কারণ দিনের আলোতে প্রকাশ্যে জনসমক্ষে তাকে হত্যা করা হয়েছে এবং নিহত নুরুল কবিরের আরেক ভাইয়ের অবস্থা যে আশঙ্কাজনক, সেটাও এজাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত