গজারিয়ায় সোনালী মার্কেটে অগ্নিকাণ্ড, ফার্নিচারের দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত (৮ সেপ্টেম্বর) রবিবার দিবাগত ভোর রাত চারটার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। এতে মার্কেটের একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই দোকানের ভেতরের মূল্যবান আসবাবপত্র ও সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ফার্নিচার দোকান মালিক মোঃ আব্দুল আওয়াল হোসেন দৈনিক সকালে সময় পত্রিকা কে জানান আমার দোকানে একটি অটো ডিজাইন মেশিন যার মূল্য ১০ লক্ষ টাকা, একটি কম্পিউটার যার মূল্য ১ লক্ষ টাকা, ডিজাইন করা ফার্নিচারগুলো যার মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা, দোকান ঘরের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা সহ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি । এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়, পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল আলম এবং গজারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আব্দুল্লাহ মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদ সচিব, সোনালী মার্কেট কমিটির সভাপতি, সেক্রেটারি সহ মার্কেটে ব্যবসায়িক গন।
স্থানীয় ব্যবসায়ী মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা