ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই (বারি মাস-৩) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত ১২৫ জন কৃষকের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি প্রত্যায়িত বীজ (বিএডিসি থেকে প্রাপ্ত), ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

মঙ্গলবার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এসএপিপিও ও সংশ্লিষ্ট এসএএওসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, বারি মাষকলাই-৩ (হেমন্ত) জাতটির জীবনকাল মাত্র ৭০ দিন এবং প্রতি হেক্টরে গড়ে ১.৬ টন ফলন হয়। এ জাতটি হলুদ মোজাইক ও পাতার দাগ রোগ সহনশীল। তিনি বলেন, ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতাও বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, কৃষকদের আরও বেশি করে মাষকলাই চাষে উদ্বুদ্ধ করতে হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত