টুঙ্গিপাড়ায় মাদক সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মফিজুল ইসলাম মোল্লা (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নীলফা গ্রামের রোকন উদ্দিন মোল্লার পুত্র।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)-এর দিকনির্দেশনায় এসআই ছবির উদ্দিন শিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকসেবীকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার আটককৃত মফিজুল ইসলাম মোল্লাকে নগত ৫০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন,
"মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ