ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশ : আসামীর বিরুদ্ধে চাকুরিবিধিমতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ২:১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মী শহিদুল ইসলাম ৭ই সেপ্টেম্বর নিজ হাতে কিরিচ দিয়ে এক রিক্সা চালককে দিনের আলোতে প্রকাশ্যে হত্যা করলে সমগ্র বাংলাদেশের গণমাধ্যমে  তোলপাড় সৃষ্টি হয়।

তারই জের ধরে দৈনিক সকালের সময় পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে গত ৮ই সেপ্টেম্বর 'সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কিরিচের কোপে নিহত এক দিনমজুর'শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে মঙ্গলবার  সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তার সাক্ষরিত পসব্য/চট্ট/সাত/প্রশা/২০২৫-২০২৬/২৫ স্মারকমূলে কেন্দ্রীয় পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বরাবর একটি চিঠি লিখেন।

প্রেরিত চিঠিত সাতকানিয়া এরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী শহিদুল ইসলাম (এস ২১৩৬)এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়,এবং পাশাপাশি উক্ত চিঠিতে সংঘটিত হত্যাকান্ডে যে শহিদুল ইসলাম সরাসরি জড়িত এবং মামলার সকল ধারা উল্লেখ করে প্রেরিত চিঠিতে  কাগজপত্রাদিও সংযুক্ত করা হয়।

এদিকে  পল্লী সঞ্চয় ব্যাংকের সাতকানিয়া এরিয়ার ব্যবস্থাপক জেসমিন আক্তার জানান,আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে আমাদেরকে বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে চিঠি লিখার জন্য নির্দেশ প্রদান করেন। আমরা প্রথমে উর্ধতন পর্যায়ে মৌখিক ভাবে জানিয়েছিলাম পরে মামলার ডকুমেন্টস নিয়ে লিখিত ভাবে জানিয়েছি।তিনি আরো বলেন, চাকুরি বিধি মোতাবেক কর্তৃপক্ষ   অবশ্যই ব্যবস্থা নিবেন।

এদিকে চট্টগ্রাম জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাগর সেন বলেন, বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এখন বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নিবেন কেন্দ্রীয়  পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ। 

 

এদিকে আজ বুধবার সকালে নিহতের পরিবার শহিদুল ইসলামকে  চাকুরীচ্যুতি করার দাবীতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সাথে দেখা করেন বলে নিশ্চিত করেছেন হত্যা  মামলার বাদী নেজাম উদদীন। 

 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ