থানায় অভিযোগ দিয়েও রেহায় মিলেনি সেই রিকশা চালকের
হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় আলোচিত হত্যাকাণ্ডের শিকার দিনমজুর নুরুল কবির মৃত্যুর আগেই আঁচ করতে পেরেছিলেন তাকে যেকোনো সময় হত্যা করা হবে। ১২ই আগস্ট শুক্রবার ‘সকালের সময়’ পত্রিকার হাতে সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগের কপি আসে। অভিযোগের কপি অনুযায়ী দেখা যায়, গত ১৭ই আগস্ট সকাল ১১টার সময় মৃত কালা মিয়ার পুত্র আব্দুস ছোবান তার জেঠাতো ভাই আব্দুল মজিদের বিরোধীয় জায়গার পক্ষে গিয়ে নিহত রিকশাচালক নুরুল কবিরকে কিরিচ দিয়ে প্রকাশ্যে হত্যা করার কথা উল্লেখ করা হয় মৃত্যুর আগে সাতকানিয়া থানায় দায়ের করা ওই অভিযোগপত্রে। এবং হত্যা করার কথা প্রকাশ করলে পরিবারের অপরাপর সদস্যদেরকেও হত্যা করবে বলেও বলা হয় ওই অভিযোগপত্রে। থানায় দায়ের করা অভিযোগপত্রে নিহত নুরুল কবির শুধুমাত্র আব্দুস ছোবানকেই আসামি করেই হত্যার আশঙ্কা প্রকাশ করেন। অপরদিকে পুনরায় আবারো হত্যার আশঙ্কা প্রকাশ করে নিহত নুরুল কবিরের পরিবার হত্যাকাণ্ডের ১ সপ্তাহ আগেও আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, নজির আহমদ, নেয়াজুর রহমান, এবং ছোবানকে বিবাদী করে আরও একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সাতকানিয়া থানায় দায়ের করা দুটি অভিযোগের একটিরও লিখিত কোনো সমাধান হয়নি এখনো। তবে তার ভেতর অভিযোগে প্রকাশ করা আশঙ্কা সত্যি হয়ে গেল, অভিযুক্তদের কিরিচের কোপে প্রাণ গেল অভিযোগের বাদী নুরুল কবিরের। নিহত নুরুল কবিরের জেঠাতো ভাই মো. হারুন বলেন, “আমার ভাই নিহত হওয়ার আগে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণের কথা ও বার বার হত্যার কথা বলে অভিযোগ দিলে পুলিশ এলাকায় আসেন তবে শেষ পর্যন্ত সমাধান করা হয়নি। অথচ আমরা থানায়ও গেছিলাম তখন, কিন্তু ছোবান মুন্সীকে আমার ভাই নিহত নুরুল কবির থানার অভিযোগে একক বিবাদী করা হলেও তার (ছোবান) সাথে হত্যা মামলার ১নং আসামি শহিদুল ইসলাম থানায় গিয়ে পুলিশের এসআইকে চাপ প্রয়োগ করেন, ফলে আর বৈঠক হয়নি। পরে নুরুল কবিরের হত্যাকাণ্ডের মাত্র ১ সপ্তাহ আগে আবার আমি নিজে বাদী হয়ে একই বাউন্ডারি ওয়াল নির্মাণের কথা উল্লেখপূর্বক আশঙ্কা প্রকাশ করে আব্দুল মজিদ ও ছেলেসহ সবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম তবুও ভাইকে বাঁচাতে পারিনি। আসলে রিকশাওয়ালা, দিনমজুর গরীব লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই! ক্ষমতাশালী প্রতাপশালীরা আমাদেরকে টোকাই হিসেবে গণ্য করে দিনের আলোতে প্রকাশ্যে হত্যা করে ফেলে দেয়।” অপরদিকে ক্ষমতাশালীদের পক্ষে নিয়ে এলাকার অনেক দালাল আমার ভাইকে কবরে শুইয়ে দেওয়ার ১ ঘণ্টা পর ২ গণ্ডা জমি দিয়ে হত্যা মামলা আপসের প্রস্তাবও দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারা জানে আমাদের মতো পরিবারের লোকদের হত্যার পরও কিছু নগদ টাকা আর কিছু জমির লোভ দেখালেই হবে! যেহেতু আমরা জন্মগতভাবে গরীব ও অসহায়, আমাদের জীবনের মূল্যের কী আসে আর যায়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত