ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৬:২

শার্শায় ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। 
যশোর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, সরকারিভাবে হজ গমনের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজ সফর সহজ ও নিরাপদ। এ বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের ইমামগণ তাদের দায়িত্বরত মসজিদে জুমাবারে আলোচনা করবেন। অনুষ্ঠানে নিউজিল্যান্ডে থেকে ভিডিও কলে যুক্ত থেকে হজের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফরিদপুর শাহ জাম মসজিদ ইমাম ও খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত হিলেন, শার্শা উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শামির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শার্শা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শার্শা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ বিভিন্ন অঞ্চল থেকে হজে গমনেইচ্ছুক ধর্মপ্রাণ মুসলমানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা দায়িত্বরত ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম।  

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা