ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় বিদেশি মদ-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২১ রাত ৮:৫৭

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের (বিপিএম বার) দিকনির্দেশনায় ও বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বাঘা থানার তুলশীপুর গ্রামের তুলশীপুর ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন (৫০), পিতা মৃত নফির উদ্দিন, গ্রাম চক ছাতারী ‍এবং আরিফুল ইসলাম (৩৫), পিতা মৃত বুলু কেরানী,  গ্রাম- চক নারায়ণপুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতারকালে জামাল ও আরিফুলের কাছ থেকে দুটি বোতলে রক্ষিত দুই লিটার বিদেশি মদ এবং মোট ১২ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনিগ্রাম বাজার এলাকা থেকে ধাওয়া করা হয় চিহ্নিত বিদেশি মদ বিক্রেতা জামাল ও আরিফুলকে। সে সময় তারা পালিয়ে যেতে সক্ষম হলেও পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তুলশীপুর এলাকায় অবস্থিত একটি ব্রিজের ওপর থেকে দুই বোতল বিদেশি মদ ও ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদকের সাথে আমার কোনো আপস নেই। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন