ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক ভাঙন: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার হাজার মানুষ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের কাছে ফুলকুমার নদীর ওপর নির্মিত ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে নদীসংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সড়কটির অপর প্রান্তে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এছাড়া, তিনটি হাট-বাজার, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা), একটি বিজিবি ক্যাম্প এবং ৫০টিরও বেশি পোলট্রি খামার রয়েছে। ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে 'আমার গ্রাম আমার শহর প্রকল্প'-এর কাজও চলমান। প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক এই রাস্তাটি ব্যবহার করেন। ভাঙনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি কৃষিপণ্য, খামারের খাবার, ডিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও বড় কোনো গাড়ি চলতে পারছে না।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অপরিকল্পিত সড়ক নির্মাণ, যথাযথ ড্রেনেজ ব্যবস্থা ও গাইডওয়াল না থাকায় অল্প সময়ের মধ্যেই এই ভাঙন দেখা দিয়েছে। বর্ষার বৃষ্টিতে মাটি ধসে সমস্যাটি আরও তীব্র হয়েছে। কয়েক দফা সাময়িক মেরামত করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান বলেন, “সড়কটি প্রায় পুরোপুরিই ভেঙে গেছে। আমরা ইউএনও বরাবর লিখিত আবেদন করেছি। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।” স্থানীয় উদ্যোক্তা ও ডাক্তার শরিফুল ইসলাম বলেন, “এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রশাসনের জরুরি ভিত্তিতে নজর দেওয়া দরকার। নইলে উদ্যোক্তা ও কৃষকসহ অনেকেই মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।”

পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমি নিজে গিয়ে সড়কটি দেখেছি। অবস্থা অত্যন্ত ভয়াবহ মনে হয়েছে। যেহেতু সড়কটি নদীসংলগ্ন, তাই ভালো মতো গাইডওয়াল দিয়ে কাজ করতে হবে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই প্রাক্কলন তৈরি করে কাজ শুরু করার চেষ্টা করা হবে।”

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল

বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭

জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন

বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন

শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন

মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন

জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলার ২২ লক্ষ মানুষ