ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রামে খুনের মামলার আসামি ছোবানের ৬ মাসের সাজা, ৩০ লাখ টাকা জরিমানা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের আলোচিত রিকশা চালক নুরুল কবির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুস ছোবানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেছেন সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালত। রবিবার, ১৪ সেপ্টেম্বর, সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক এই তথ্য নিশ্চিত করেন।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, সমিতির কেরানি থাকাকালীন আসামি ছোবান প্রায় ৫০ লাখ টাকা তছরুপ করেন। এ ঘটনায় তাকে সমিতি থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে একটি মামলা (দায়রা ২১৬৪/১৯) করা হয়। ওই মামলায় তাকে ৩০ লাখ টাকা পরিশোধ এবং ৬ মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।

সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের সরকারি আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ জানান, ছোবানের বিরুদ্ধে টাকা পরিশোধসহ ছয় মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে। আদালতের নথি চট্টগ্রাম আদালতের সাতকানিয়া সেরেস্তায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে প্রসেসিং শেষে সাজা পরোয়ানা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে চলে গেছে। পরোয়ানাটি দ্রুত কার্যকর করার জন্য তদারকি চলছে।

পেশকার রুবেল বলেন, সাজা পরোয়ানাটি সরাসরি চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে, যা সম্ভবত এখন জিআরও-এর কাছে আছে। প্রয়োজনে তারা আবার চিঠি লিখবেন দ্রুত পরোয়ানা কার্যকর করার জন্য। সাতকানিয়া থানায় আব্দুস ছোবানের পূর্বের অপরাধের রেকর্ড যাচাই করে দেখা যায়, ২০১০ সালে তার বিরুদ্ধে ধান চুরি ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল এবং তিনি থানা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। এখন নতুন করে ৩০ লাখ টাকা আত্মসাৎ ও ৬ মাসের সাজা এবং দিনমজুর নুরুল কবির হত্যা মামলার ৭ নং আসামি হিসেবে তার নাম যুক্ত হয়েছে।

নিহত নুরুল কবিরের ভাই মো. হারুন জানান, ছোবানকে হত্যা মামলায় গ্রেফতার করার সাথে সাথে সাতকানিয়া আইনজীবী সমিতির ৩০ লাখ টাকা আত্মসাৎ ও ৬ মাসের সাজার কাগজপত্রগুলো আদালতে উপস্থাপন করা হবে। এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতি তাদের সহযোগিতা করছে। মো. হারুন আরও বলেন, তার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক এবং সরকারি আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুস ছোবানের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, আদালতের সাজাপ্রাপ্ত আসামি ছোবানের খুনের বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, খুনের ঘটনার দিন ছড়ারকুল এলাকার ও সুয়ার বাপের বাড়ির আরও ২-৩ জন এতে অংশগ্রহণ করেছিল এবং নিহত ব্যক্তির পরিবার সে বিষয়েও আইনি ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর, শনিবার, আব্দুস ছোবানসহ কয়েকজন প্রকাশ্যে কিরিচ দিয়ে এক রিকশা চালককে হত্যা করেন।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত