ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কার: দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি এলাকাবাসী


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা খাল অবশেষে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে টুঙ্গিপাড়া থানা পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি কচুরিপানা ও জঙ্গলে ভরে গিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল, যার ফলে জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং মশার উপদ্রবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার, রাস্তার দুই পাশের জঙ্গল অপসারণ ও গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ফারজানা আক্তার বলেন, “খাল পরিষ্কার হলে পৌরবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। খালটি ব্যবহার উপযোগী করে তোলা হবে, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বর্ষাকালে পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়।” তিনি আরও জানান, খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কারের পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন প্রকল্প হাতে নেওয়া হবে। খালকে ঘিরে হাঁটার পথ, বসার স্থান এবং সবুজ পরিবেশ তৈরিরও পরিকল্পনা রয়েছে।

নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান বলেন, “দীর্ঘদিন অব্যবহৃত খালটি কচুরিপানা ও জঙ্গলে ভরে গিয়েছিল। প্রশাসক মহোদয়ের নির্দেশে দ্রুত পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি খালটি শিগগিরই আগের রূপে ফিরে আসবে।”

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (৪০) বলেন, “খালটি একসময় আমাদের অনেক উপকারে আসত। বহু বছর ধরে কচুরিপানায় ভরে গিয়ে আমরা জলাবদ্ধতা ও দুর্গন্ধে কষ্ট পেয়েছি। এখন পরিষ্কার হওয়ায় আমরা খুব খুশি।” অন্যদিকে রেহানা বেগম (৪৫) বলেন, “আমাদের বাড়ির পাশেই খাল। আগে এত দুর্গন্ধ উঠত যে বসা যেত না। মশার কারণে বাচ্চাদের ঘুম হতো না। এখন পরিষ্কার হলে নিশ্চয়ই পরিবেশ সুন্দর হবে।” তবে অনেকেই মনে করছেন, শুধু একবার পরিষ্কার করলেই হবে না, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। স্থানীয় যুবক মো. মঈন ইসলাম বলেন, “এই উদ্যোগ ভালো হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। স্থায়ী রক্ষণাবেক্ষণ জরুরি।” সহকারী প্রকৌশলী ইউসুফ আলী জানান, খাল পরিষ্কারের পাশাপাশি পৌরসভার ড্রেনগুলোও নিয়মিত পরিষ্কার রাখা হবে এবং রাস্তার দুই পাশে গাছের ডালপালা ছাঁটাই ও সৌন্দর্যবর্ধনের কাজ চলবে। এ সময় এলাকাবাসী পৌর প্রশাসক ফারজানা আক্তারকে ধন্যবাদ জানান এবং এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন