অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসলাম। ২৫ ডিসেম্বর গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনার সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষে প্রধান অতিথি জেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান বিজয়ীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। তিনি বলেন যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেনি সকলেই এই সমবায়ের সদস্য। সকলে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন তিনি।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মাহফুজ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সুষ্ঠু পানি বণ্টন ও সেচ ব্যবস্থার উন্নয়নে সমিতিকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি কাজ করবেন।
সাধারণ সম্পাদক আসলাম জানান, সমবায়ের সদস্যদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। নির্বাচন
অনুষ্ঠানে সমবায়ের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার