ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ৪:৪৫

 নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের সিল স্বাক্ষর নকল করে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত বুধবার এ ঘটনায় উপজেলার গাগলাজুর ইউনিয়নের উদ্যোক্তা ঝর্না আক্তারের স্বামী মওদুদ আহমেদ শাওনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় গাগলাজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান মিয়া ও সচিব রাজিব মিয়াকে শোকজ করেছে প্রশাসন।  তাদেরকে আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান মিয়ার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ইউপি সচিব রাজিব মিয়া বলেন, ঘটনার দিন গত বুধবার শোকজ করা হলেও গতকাল বৃহস্পতিবার নোটিশটি হাতে পেয়েছি। আগামী তিন কার্য দিবসের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ সময়ে জবাব দেওয়া হবে। এ ঘটনার সাথে আমি জড়িত নই। শাওন নিজেই সিল স্বাক্ষর নকল করে এসব করেছেন। 

ইউএনও আমেনা খাতুন বলেন, তাদের থেকে পাওয়া জবাব জেলায় পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, , ৪-৫ বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেকনিশিয়ান পদে আবেদন করেন শাওন। চাকরি না হলেও তখন থেকেই ওই কার্যালয়ের সকল অনলাইন কাজকর্মের দায়িত্ব পালন করা শুরু করেন তিনি। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টিসিবি কার্ড সংযোজন ও যাচাই বাছাই সংক্রান্ত ওয়েব সাইট ও জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটের পাসওয়ার্ডসহ সকল কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেন শাওন। ইউএনও কার্যালয়ে কাজের প্রভাব খাটিয়ে অন্য ৭ ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল কাজের নিয়ন্ত্রণও কব্জা করেন তিনি। শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার উপজেলার গাগলাজুর ইউনিয়নের উদ্যোক্তা হওয়ায় সেই সুযোগে চেয়ারম্যান-মেম্বারদের সিল স্বাক্ষর নকল করে অবৈধ জন্মনিবন্ধন তৈরির বাণিজ্য শুরু করেন তিনি। কয়েক বছরের ব্যবধানে কোটিপতি বনে যান শাওন। পরে গত বুধবার রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি খবর পেয়ে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন সকালে সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব রাজিব মিয়া বাদী হয়ে শাওনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন। পরে বিকালে তাকে সাত দিনের আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন