ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ৪:৫৪
বিয়ের দিনেই নিভে গেল ফারুকের জীবন, শোকের মাতম বিয়ে বাড়িতে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম তপু (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে নিহত ফারুকের বিয়ের দিনেই, ফলে আনন্দঘন বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
 
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদরাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি বাস ব্রিশনাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ফারুক আহমেদ ও জাহাঙ্গীর আলম তপু গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ফারুক আহমেদের মৃত্যু হয়।
 
আহত জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—নিহত ফারুক আহমেদের সেদিনই ছিল বিয়ের দিন। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মীয়স্বজন ও অতিথিদের উপস্থিতিতে চারপাশ ছিল আনন্দমুখর। কিন্তু দুর্ঘটনার খবর পৌঁছানোর পর মুহূর্তেই সেই আনন্দ শোকে পরিণত হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
 
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার