ভূরুঙ্গামারীতে সার সংকটে কৃষকদের সড়ক অবরোধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড়ে গাছের গুঁড়ি ফেলে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সোনাহাট সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এবং ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দীপ জন মিএ,আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে নেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেও ডিলারদের অনিয়ম, বাজার ব্যবস্থাপনায় শিথিলতা এবং সরবরাহ চেইনের দুর্বলতার কারণে সংকট দেখা দিয়েছে।
তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমন মৌসুমের ধান চাষে নেতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কৃষকরা জানান, চলতি আমন মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের চরম ঘাটতি দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরেও চাহিদামাফিক সার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও পাওয়া গেলেও দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সময়মতো সার প্রয়োগ করতে না পারায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “সারের দাবিতে কৃষকরা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকরা দ্রুত সার সরবরাহের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ