নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, ফেনীতে আবদুল আউয়াল মিন্টু
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গতকাল রাতে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে দেশে কেউ নিরাপদে নেই। এখনও মব ভায়োলেন্স চলছে, গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। তবে, নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন।
তিনি বলেন, যখন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা থাকে। তবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যেই জিতবে, সে সরকার গঠন করবে বলেও জানান বিএনপির ভাইস চেয়ারম্যান।এর আগে, আলোকিত ফেনী বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। তিনি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি