ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, মাংস মাটিতে পুঁতে ফেললো প্রশাসন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:১৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কসাই পট্টিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং এক পর্যায়ে কসাই শাহিনুরকে ধরে ফেলে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু কসাই দীর্ঘদিন ধরে অসুস্থ ও দুর্বল গরু কম দামে কিনে এনে জবাই করে বাজারে মাংস বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নুর মোহাম্মদ। তারা কসাই শাহিনুরকে সতর্ক করেন এবং ঘটনাস্থলেই জবাইকৃত সমুদয় মাংস মাটিতে পুঁতে দেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, “অসুস্থ পশুর শরীরে যদি কোনো এন্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করা থাকে এবং মানুষ যদি সে মাংস খায়, তবে মানুষের শরীরে এন্টিবায়োটিক রেজিস্টেন্স তৈরি হবে। ফলে ভবিষ্যতে সেই ব্যক্তি অসুস্থ হলে ঐ এন্টিবায়োটিক প্রয়োগ করে তাকে আর সুস্থ করা যাবে না।”

তিনি আরও বলেন, অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি শুধু আইনগত অপরাধ নয়, জনস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে কসাইখানায় পশু জবাইয়ের সময় প্রাণীসম্পদ বিভাগের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কসাইখানায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার