ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” – এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়ে বরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন নবীন শিক্ষার্থীর হাতে মেহগনি, আমলকি, পেয়ারা, হরিতকি, বহেরা ও জলপাইসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল, সদস্য সচিব মোফাসেরুল রহমান রাসেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান দোয়েল, সদস্য মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ আল করিম, প্রভাষক খায়রুজ্জামান ফুয়াদসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন— “নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে চেয়েছি।”
গাছ হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগ ছিল তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। তারা প্রতিশ্রুতি দেন, যত্নসহকারে গাছগুলো রোপণ ও লালন করবেন।
অভিভাবক ও সচেতন মহল স্বেচ্ছাসেবক দলের এ পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
আয়োজকরা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ