ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে ১৪০ বস্তা খাদ্য বান্ধব চাউল উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:২০

নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার, ১৫ সেপ্টেম্বর রাতে খাদ্যগুদামের অনতিদূরের মহাখালপাড়ার দু’টি দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়। এসব বস্তায় প্রায় পাঁচ হাজার কেজি চাল রয়েছে। এসময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ। অভিযুক্ত দোকানদাররা হলেন, স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক দুই শ্রমিক হলেন, শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া। তারা দু’জনই বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা দুই দোকান থেকে উদ্ধার করা হয়। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ‘ডিলাররা চাল নিয়ে এখন উপকারভোগীদের মধ্যে বিতরণ করছেন। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো সে বিষয়টি দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন। এবিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেয়া হচ্ছে।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, ‘অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। কার মাধ্যমে, কিভাবে এসব চাল দোকানে এলো সে বিষয়ে তদন্ত চলছে। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব