ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:৩১

মাদারীপুর জেলার শিবচরে হত্যা মামলার আসামিকে কলেজ ছাত্র রাকিবকে(২৪) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শিবচর প্রধান সড়কে হত্যাকান্ডের স্থানে এই মানববন্ধন করেন তারা। 

ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা। 

উল্লেখ্য, গত রোববার(১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ৪/৫ জনের এক দল। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে রাত ১০ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। নিহত রাকিব প্রতিবেশী ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন। 
তিনি উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার