নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান,ফেনীতে আবদুল আউয়াল মিন্টু
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গতকাল রাতে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে দেশে কেউ নিরাপদে নেই। এখনও মব ভায়োলেন্স চলছে, গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। তবে, নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন।
তিনি বলেন, যখন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা থাকে। তবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যেই জিতবে, সে সরকার গঠন করবে বলেও জানান বিএনপির ভাইস চেয়ারম্যান।এর আগে, আলোকিত ফেনী বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। তিনি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন পাটোয়ারী, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা বিএনপির যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান