ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ৭৭টি পূজা মন্ডপে শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের আর্থিক সহায়তা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:৯

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭৭ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়। তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে প্রত্যেক পুজো মন্ডপে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 এদিন অনিরুদ্ধ কুমার রায়ের নিজ বাড়ি সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়াস্থ গীতা রায় ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব
রথিন্দ্রনাথ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল হাসান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে,ও,এম তৌফিক আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা।

পরে উপজেলার ৭৭ টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ২০ হাজার করে টাকা তুলেদেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম শ্যামল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয় গোপাল শীল, সাধারণ সম্পাদক শ্যামল সরকার ও অমিত রায়সহ উপজেলার ৭৭টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং রায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত