ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় হত্যা মামলার আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:২৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর আসামি নজির আহমদ বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা প্রকাশ করে সাতকানিয়া থানা কর্তৃক চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিদেশ গমনে স্থগিত রাখার আবেদন করা হয়। থানার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের (সাতকানিয়া আমলী) আদালত এই আদেশ দেন। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সাইফুল ইসলাম দৈনিক সকালের সময়কে এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর হত্যা মামলার ৩ নম্বর আসামি নজির আহমদের বিদেশ যাত্রা স্থগিত করতে আদালতে আবেদন করেন সাতকানিয়া থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। গত ৬ সেপ্টেম্বর শনিবার দিনের আলোতে কিরিচ দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয় উপজেলার এওচিয়ার দিনমজুর রিকশাচালক নুরুল কবিরকে। নজির আহমদসহ মোট ৯ জন আসামির নাম উল্লেখ করে নিহতের চাচাত ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা রেকর্ড করেন। ওই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে জানা যায়, সেদিন থেকেই সাতকানিয়া থানা পুলিশের ওসি জাহেদুল ইসলাম অভিযুক্ত আসামিদের ধরতে মাঠে একাধিক টিম নামিয়েছেন।

এদিকে বিদেশ গমনে আদালতের স্থগিত আদেশ জারীর পর নুরুল কবির হত্যা মামলার আইনজীবী এডভোকেট আবদুল লতিফ বলেন, হত্যা মামলার এজাহারনামীয় আসামি নজির আহমদ তার বর্তমান পাসপোর্ট দিয়ে বৈধ পথে বিদেশে যেতে পারবেন না, তাকে ইমিগ্রেশনে আটক করা হবে। কোনো কারণে অবৈধ পথে বিদেশে পাড়ি জমালেও আবার বাংলাদেশে বর্তমানে থাকা একই পাসপোর্ট দিয়ে তিনি আর দেশে আসতে পারবেন না। শুধু তাই নয়, নজির আহমদের পাসপোর্টের মেয়াদ আছে ২০২৬ সালের এপ্রিলের ২৭ তারিখ পর্যন্ত। মেয়াদ শেষে উক্ত পাসপোর্ট বিদেশের মাটিতে আর রিনিউ হবে না। উক্ত পাসপোর্ট নম্বর সফটওয়্যারে ব্লক দেখাবে এবং নজির আহমদ কাতারের মাটি থেকে উক্ত পাসপোর্ট দিয়ে আজকের পর থেকে অন্য কোনো দেশে টিকেট কেটেও যেতে পারবেন না। যেহেতু টিকেটের ক্ষেত্রে সেখানে পাসপোর্ট লাগবে, কিন্তু এখন পাসপোর্ট ব্লক দেখাবে। মূলত খুনিকে আইনের আওতায় আসতেই হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত