রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি আরশেদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমেন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক হরিমোহন রায়,হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌর চন্দ্র বসাক, সাংগঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়- এ বছর উপজেলায় মোট ৫৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা রোধে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ-আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। মন্ডপমঞ্চে ডিজে গান পরিহার করে ধর্মীয় সংগীত পরিবেশন করা হবে। পুজা সমাপনে সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রতিমা বিসর্জন দেয়ার কথা বলা হয়।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা