ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নতুন কমিটি গঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জামতলা মোড়ে উপজেলা ক্যানটিনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির অন্যতম সদস্য প্রভাষক মাহবুবুর রহমান। এতে স্থানীয় ফার্মেসির মালিক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম (এসএস ড্রাগস হাউস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) (মেসার্স সেবা ফার্মেসী)।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু (রানা মেডিক্যাল স্টোর)। সহ-সভাপতি হয়েছেন শ্রী নকুল চন্দ্র রায় (রায় ফার্মেসী), মোঃ শাহজাহান আলী (ইসলাম ফার্মেসী) ও মোঃ হেলাল উদ্দিন (মেসার্স ভাই ভাই ফার্মেসী)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ ফজলুল হক (অর্থি ফার্মেসী) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ লতিফুজ্জামান রকেট (লামিয়া ফার্মেসী)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আলতাফ হোসেন মোল্লাহ (মোল্লাহ ফার্মেসী) ও এমদাদুল হক রিপন (আমাদের ফার্মেসী)। কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ শামসুজ্জামান (নবীন ফার্মেসী) এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুদ রানা (নিউ রানা ফার্মেসী)।এছাড়া আরো ২১ জনকমিটিতে কার্যকরী সদস্য রয়েছেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভেজাল ওষুধ প্রতিরোধ এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ