নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরচালক নিহত : মালিক আহত
দিনাজপুরের বিরামপুরে জমি চাষ করা ট্যাক্টরের চাপায় মাহাবুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং গাড়ির মালিক মামুনুর রশিদ (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাহাবুর রহমান পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আবু সাঈদ মণ্ডলের ছেলে এবং আহত গাড়ির মালিক মামুনুর রশিদ একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের আয়ড়া বাজার থেকে ট্যাক্টর ঠিক করে বাড়ি ফিরছিলেন তারা। পথে আয়ড়া রাস্তার একইর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে পড়ে যায়। এ সময় গাড়ির চালক ও মালিক গাড়ির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাদের উদ্ধারের আগেই চালক মাহবুর রহমান সেখানেই মারা যান এবং মামুনুর রশিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।
এমএসএম / জামান
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা