ঢাকা শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গার ৫ থানার ওসিকে রদবদল


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৩:২

চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। গত দুদিনের ব্যবধানে ৫টি থানায় ৫ জন ওসিকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় মোহাম্মদ মহসীন, দামুড়হুদা মডেল থানায় ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানায় লুৎফুল কবীর, জীববনগর থানায় আব্দুল খালেক ও আলমডাঙ্গা থানায় সাইফুল ইসলাম ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দায়িত্বভার নিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার মোহাম্মদ মহসীন। তিনি জেলায় নতুন সংযুক্ত হয়েছেন বলে জানা গেছে। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন।

অপরদিকে দামুড়হুদা মডেল থানায় ফেরদৌস ওয়াহিদকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেককে জীবননগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। তিনি দামুড়হুদা থানার ওসি ছিলেন। দর্শনা থানায় ওসি হিসেবে জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেয়া হয়েছে। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে। জীবননগর থানার সাইফুল ইসলাম ওসি হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেছেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে।

একসঙ্গে ৫ থানার ওসি হিসেবে রদবদল হওয়ায় ৪ জনই আগে থেকেই জেলায় কর্মরত আছেন। আর নতুন ওসি হিসেবে একজন জেলায় যোগ দিয়েছেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময় পূর্ণ হওয়ায় একসঙ্গে জেলার ৫ থানায় এমন রদবদলের ঘটনা।

এমএসএম / জামান

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ

চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ

পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা

কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

তলিয়ে যাচ্ছে বোরো ফসল দুশ্চিন্তায় লাখো কৃষক

‎লেমশীখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু