ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারীজাল জব্দ ও ধ্বংস


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়াকুল ও ভৈরবনগর বিলে অবৈধ চায়না দুয়ারীজাল ব্যবহার বিরোধী অভিযানে ১৩টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। তিনি বলেন, “চায়না দুয়ারীজাল নিষিদ্ধ সরঞ্জাম। এটি ছোট মাছ ও পোনামাছ নিধন করে জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি করে।”

জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে মৎস্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান।

দেবাশীষ বাছাড় আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ টিকিয়ে রাখতে হলে অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উপজেলা মৎস্য অফিস জানায়, ভবিষ্যতে অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত