ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় কৃষকের সমাবেশ ও পার্চিং উৎসব অনুষ্ঠিত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:২৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জৈবিক পদ্ধতিতে পোকা নিয়ন্ত্রণের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন কৃষি মাঠে কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া, কৃষি প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকারসহ এসএপিপিও ও এসএএও কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা বস্তায় আদা চাষ, প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো-মেশিন, বিসিআইসি সারের গুদাম ও বিন্নায় কেন্দ্র ঘুরে দেখেন এবং কৃষকদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া খামারী অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগকৃত আমন ধানের ব্লক পর্যবেক্ষণ ও মাজরা পোকা দমন নিয়ে আলোচনা করেন।

কৃষকদের মধ্যে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস দেখা যায়। কৃষক শান্ত শেখ বলেন, “আগে বুঝতাম না মাঠে শুকনো ডাল বা কাঠি গেঁড়ে রাখলে কী উপকার হয়। আজ শিখলাম এতে ক্ষতিকর পোকা পাখির খাদ্যে পরিণত হয়, ফলে ফসল নিরাপদ থাকে এবং কীটনাশকের ব্যবহার অনেকটা কমে যাবে।”

অন্য কৃষক জামাল শেখ বলেন, “দীর্ঘদিন রাসায়নিক ওষুধ ব্যবহার করে খরচ যেমন বাড়ছিল, তেমনি ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পার্চিং উৎসব আমাদের শেখালো প্রাকৃতিকভাবে পোকা দমন করলে খরচও কমবে, আবার ফসলও সুস্থ থাকবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান বলেন, “প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য। কৃষকদের সচেতনতার মাধ্যমে রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। এজন্য মাঠ পর্যায়ে পার্চিং উৎসবসহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

কৃষি কর্মকর্তাদের মতে, এ ধরনের সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম কৃষকদের প্রাকৃতিকভাবে পোকা দমনে আরও উৎসাহিত করবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত