ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করার অপরাধে দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইস মিল ও দিপু অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং থানা পুলিশের একটি টিম এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) দীপ জন মিত্র বলেন, দুটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তারা আইন অমান্য করেছে। এ কারণে দুটি মামলায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন,পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ