ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) গ্রেফতার হয়েছেন। তিনি মৃত সামছুল হক চৌধুরীর ছেলে এবং উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও পরবর্তী সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কামাত আঙ্গারীয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি ভূরুঙ্গামারীতে মাদক কারবারির সম্রাট হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ভাই ও ভাতিজাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হলেও প্রভাবের কারণে তিনি বারবার রক্ষা পান।
তিনি পারিবারিক রাজনৈতিক পরিচয়ে আরও শক্তিশালী হয়ে ওঠেন। তার ভাই নুরুন্নবী চৌধুরী খোকন ভূরুঙ্গামারী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক উপজেলা চেয়ারম্যান। ভাতিজা রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিতর্কিত পদত্যাগের পর ২০২৫ সালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য পদে ফিরে আসেন। অন্য ভাতিজা রাকিনুল হক চৌধুরী ছোটন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আওয়ামীলীগ এর সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“এরকম অভিযান অব্যাহত থাকবে। এর সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে। আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ