মুরাদনগরে শিশু সোহাগীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্ত ছাড়াই দাফন
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী সোহাগীর মৃত্যু ঘিরে রহস্যের জট ঘনীভূত হয়েছে। মেধাবী ও প্রাণচঞ্চল এই শিশুটির মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ও সন্দেহ দানা বেঁধেছে। স্থানীয়দের দাবি, সোহাগীকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে।
শিশুটি কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সোহাগী পড়ালেখায় অত্যন্ত মনোযোগী এবং আচরণে শান্ত-ভদ্র ছিল। তারা এ মৃত্যুকে অস্বাভাবিক ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
জানা যায়, সোহাগী কামারচর গ্রামের আল-আমিনের প্রথম স্ত্রীর মেয়ে।। দীর্ঘদিন ধরে সোহাগী সৎ মায়ের সঙ্গে বসবাস করছিল। সৎ মা শারমিন আক্তার ও পিতা আল-আমীন প্রায়ই সোহাগীর ওপর অত্যাচার ও নিপিড়ন করত। বুধবার বেলা ১১ টায় মেয়েটির মরদেহ নিয়ে বাড়িতে কান্নাকাটি করলে এলাকাবাসী এগিয়ে আসেন। তখন সোহাগীর পরিবার জানান, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়দের অভিযোগ, সৎ মা পরিকল্পিতভাবে সোহাগীকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করেছে। ঘটনার পরপরই কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়, যা আরও সন্দেহ বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসী ও স্হানীয়দের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ধামাচাপা পড়ার সুযোগ না থাকে।
আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের সন্দেহজনক মৃত্যুতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। প্রশাসনের এমন উদাসীনতা বা দায়িত্বহীনতা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
৯নং কামাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার খান জানান, একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে বিষয়টি দাফনের পরে আমি জানতে পেরেছি। তবে এ মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্ত করে উদঘাটন করা হউক।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের জানান, “আমি এবিষয়ে কিছুই জানি না।”
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন