ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রবাশালী নেতার ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী জান্নাতুল ফেরদোস তৌকির (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তৌকির উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।
আটকের পর জান্নাতুল ফেরদোস তৌকির কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে জান্নাতুল ফেরদোস তৌকির গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬৭ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে