বেনাপোল ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করলেন কাস্টমস কমিশনার
বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনের সাথে মতবিনিময় করলেন কাস্টম কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কাস্টমস বন্দর ব্যবহারকারী সবথেকে বড় ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান,সহকারী কমিশনার সাকিব রায়হান ও রাজস্ব কর্মকর্তারা। বেনাপোলের ব্যবসায়ী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশেনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, দপ্তর সম্পাদক মোস্তাফিজোহা সেলিম, কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ ও অর্থ বিষয়ক সম্পাদক মো: শাহাবুদ্দিন।
এসময় কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন কাস্টমস ও বন্দরের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় কাস্টমস হাউসে অপ্রয়োজনীয় প্রবেশ নিষেধ, হয়রানি,দ্রুত পণ্য খালাস, রাজস্ব ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা,আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ও রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে সকল দাবি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এছাড়াও কাস্টমস হাউসে কাজের শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের পরামর্শ সুনেছেন।
উল্লেখ্য,গত ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক আদেশে তাকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে যোগদান করেন। যোগদানের পর পরই তিনি কাস্টমস হাউস থেকে ১৪০ জন নন গর্ভানমেন্টাল অর্গানাইজেশন (এনজিও) অপসারণ করেন। তবে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে তাদের হাউস থেকে বের করে দেওয়া হলেও বাইরে থেকে কর্মকর্তাদের নির্দেশে ঘুষের টাকা সংগ্রহ করছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন