ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ রাত ১০:২৩

জয়পুরহাটের আক্কেলপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। পরে থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম মাতাপুর মিলনপাড়ার মো. দুলু মিয়া (৫০) ও মো. আতোয়ার হোসেন (৩৭), নওগাঁর বদলগাছি উপজেলার নুনুজ আটা পাড়ার মোহন (২১) এবং একই উপজেলার রাজপুর পাহাড়পুর গ্রামের মো. মামুনুর রশীদ (৪০)।

 সেনাবাহিনীর পক্ষ থেকে  জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের পশ্চিম মাতাপুরের মিলনপাড়ায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। জয়পুরহাট আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদের নেতৃত্বে এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল হোসেনের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৬৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা বিক্রির নগদ ৩৬ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযান পরিচালনার সময় থানা পুলিশ ঘটনাস্থলে ছিল। মালামাল জব্দ করে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা হয়েছে।  আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন