লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পৌরসভার নিউ লোহাগড়া এলাকার স্কুলশিক্ষক শিকদার মহব্বত হোসেনের ছেলে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী তানভীর আহমেদ তপুসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঘুরতে বের হয়। তারা উপজেলার সিডি বাজার হয়ে চাচই পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একটি ট্যাংকলরি তাদের মোটরসাইকেলে পিছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক রাফিউল ও পেছনে বসে থাকা দুই বন্ধু আল-আমিন এবং তপু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়।
এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেন। সেখানে আহত তপুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছলে সেখানে তার মৃত্যু হয়। তপুর পিঠের ও পায়ের হাড় ভেঙ্গে যায় এবং পুরুষাঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত অন্য দুই বন্ধু আল-আমিন ও রাফিউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
এদিকে, তপুর মৃত্যুর সংবাদ শুনে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তার বাড়িতে ছুটে আসেন। সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান বলেন, তপু মানবিক বিভাগের একজন মেধাবী ছাত্র, দশম শ্রেণিতে রোলনং ৪ ছিল এবং তার এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর